| ছবি: এম. মনছুর আলম
সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান আগামী ১৩ জুন প্রথম বারের মতো পর্যটন নগরী কক্সবাজার শুভাগমন করবেন। প্রধানমন্ত্রী সফরসূচি অংশ হিসেবে ওইদিন তিনি চকরিয়াস্থ ডুলাহাজারা সাফারী পার্কে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করবেন এবং পার্ক পরিদর্শন করবেন। বুধবার (১০জুন) বিকেলে প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে আগাম প্রস্তুতি ও সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শন করেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। পার্ক পরিদর্শনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী (এমপি), জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী সংসদ সদস্য এডভোকেট শামীম আরা স্বপ্না (এমপি), জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র নুরুল ইসলাম হায়দার, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, পৌরসভা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম.গিয়াস উদ্দিন, এ এম আলী আকবর, বিএনপি নেতা নাজেম উদ্দিন ও ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজ উদ্দিন শিপু প্রমুখ। উল্লেখ্য, ডুলাহাজারা সাফারী পার্কে প্রধানমন্ত্রীর পরিদর্শন অনুষ্ঠানকে সৌন্দর্যময়, সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি এবং বিভিন্ন চলমান কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন নেতৃবৃন্দরা।