প্রকাশ :: ... | ... | ...

বাংলাদেশ ইসলামী যুবসেনা রাঙ্গুনিয়া উত্তর শাখার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত "মাদকমুক্ত যুবসমাজ গড়তে পাড়া-মহল্লায় কাজ করতে হবে" এড. ইকবাল হাছান


সংযুক্ত ছবি

| ছবি: মোহাম্মদ তৈয়্যবুল ইসলাম

বাংলাদেশ ইসলামী যুবসেনা রাঙ্গুনিয়া উপজেলা উত্তর শাখার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) সকাল ৯টায় উত্তর রাঙ্গুনিয়া সোনারগাঁও রাস্তার মাথাস্থ একটি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। উপজেলা উত্তর যুবসেনার সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম খোকনের সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল খালেক ও সাংগঠনিক সম্পাদক আশেকে মোস্তফা দিদারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের আইন সচিব ও রাঙ্গুনিয়ার সাবেক সংসদ সদস্য প্রার্থী এডভোকেট এম ইকবাল হাসান। উদ্বোধক ছিলেন উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি করিম উদ্দিন হাসান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবসেনার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আমান উল্লাহ আমান। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবসেনার সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ইশতিয়াক রেজা। অনুষ্ঠানে প্রতিবেদন পাঠ করেন উপজেলা উত্তর যুবসেনার সাধারণ সম্পাদক এইচ এম তারেক হোসাইন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মাহমুদুর রশিদ মাসুদ, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মুফতী সাইফুল ইসলাম, ঢাকা বিভাগীয় যুবসেনার সাংগঠনিক সম্পাদক এইচ এম শহিদুল্লাহ, সাবেক কেন্দ্রীয় যুবসেনার প্রকাশনা সম্পাদক মাওলানা মুহাম্মদ ইদ্রিস, সাবেক গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম নেজামী, উপজেলা ইসলামী ফ্রন্টের সাবেক আইন বিষয়ক সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম, উপজেলা উত্তর ছাত্রসেনার সাবেক সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ রুবেল এবং মধ্যম দক্ষিণ যুবসেনার সভাপতি আরিফুল ইসলাম রাশেদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা নাছির উদ্দিন, মাহাবুব ইলাহী, উপজেলা উত্তর ছাত্রসেনার সাবেক সভাপতি জয়নাল আবেদিন, বর্তমান সভাপতি জমির উদ্দিন, অনুষ্ঠানের আহ্বায়ক এম শহিদ, সদস্য সচিব মুহাম্মদ সাদ্দাম হোসেন, মাওলানা হাফেজ সিদ্দিক আকবর, মাওলানা বাবর হোসাইন, মাওলানা আব্দুল জব্বার, যুবনেতা আবু তাহের, ছাত্রনেতা রবিউল মোস্তফা রাফি, তারেক হোসাইন প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এড. ইকবাল হাছান বলেন, যুবসমাজ থেকে মাদকাসক্তি দূর করতে না পারলে আগামীদিন আরও ভয়ংকর হয়ে উঠবে। তিনি আরো অভিযোগ করেন, বর্তমানে একশ্রেণির রাজনৈতিক ব্যক্তিত্ব মাদক ও সন্ত্রাসে ইন্ধন যোগাচ্ছেন। এই কঠিন পরিস্থিতিতে যুবসেনার কর্মীদের ভ্রান্ত পথগামী যুবকদের সঠিক পথে ফিরিয়ে আনতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। তিনি আরও বলেন, যুবনেতা ও কর্মীদের পাড়া-মহল্লায় সক্রিয়ভাবে কাজ করে যেতে হবে। অনুষ্ঠান শেষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ইশতিয়াক রেজা আগামী দুই বছরের জন্য এম শহিদ'কে সভাপতি ও মাওলানা আব্দুল খালেককে সাধারণ সম্পাদককরে একটি আংশিক কমিটি ঘোষণা করেন।