প্রকাশ :: ... | ... | ...

যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে রানীরহাটে বিশাল আনন্দ মিছিল


সংযুক্ত ছবি

| ছবি: মোহাম্মদ তৈয়্যবুল ইসলাম

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য আনন্দ মিছিল। শনিবার (৬ জুন) বিকালে উপজেলার রানীরহাট বাজারে রাজানগর ও ইসলামপুর ইউনিয়ন যুবদলের আয়োজনে এবং চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউছুপ চৌধুরীর নেতৃত্বে এই বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের রানীরহাট বাজারের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে রানীরহাট সিএনজি স্টেশনে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় রূপ নেয়। সভায় সভাপতিত্ব করেন রাজানগর ইউনিয়ন যুবদলের সভাপতি আবু মনছুর তালুকদার এবং সঞ্চালনা করেন সাবেক জেলা ছাত্রদল নেতা রেজাউল করিম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউছুপ চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন — চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি শাহেদ কামাল তালুকদার, অর্থ সম্পাদক ইউছুপ কামাল তালুকদার, সহ-সম্পাদক মাস্টার কামাল উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক কাজী রাকিবুল হাসান মাসুদ, উপজেলা যুবদলের আহবায়ক মুহাম্মদ সেকান্দর, যুগ্ম আহবায়ক গাজী জসিম, দক্ষিণ রাঙ্গুনিয়া যুবদল নেতা দিদার আলম, মুহাম্মদ দেলোয়ার এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামাল হোসেন। আরও উপস্থিত ছিলেন — রাজানগর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম সওদাগর, সাধারণ সম্পাদক মুহাম্মদ আনোয়ার হোসেন, ইসলামপুরের সভাপতি আব্দুল মান্নান রনি, সাবেক সভাপতি সিরাজুল ইসলাম তালুকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জিয়া উদ্দিন মাহমুদ চৌধুরী ও ইমরুল হাসান মাসুদ, সদস্য নাজিম উদ্দিন, নিজাম উদ্দিন, খোরশেদ আলম, এসকান্দর, ইউছুপ সাগর, পোমরা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মুহাম্মদ মাসুদ রানা, লালানগর যুবদলের সদস্য সচিব ইলিয়াস কাঞ্চন, ইসলামপুর যুবদলের আহবায়ক মঞ্জুরুল ইসলাম, সদস্য সচিব ফরিব বিন আলী এবং রাজানগর যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ হালিম মাসুদ। জেলা জিয়া মঞ্চ নেতা কাজী মহিউদ্দিন সহ যুবদল নেতা আবুল হাশেম, মুহাম্মদ ইউনুস, লোকমান হাকিম, মাসুদ সাকু, কামরুল হাসান পারভেজ, মুহাম্মদ আলমগীর, ইকবাল, জসিম উদ্দিন লিটন, মুহাম্মদ লোকমান, শহিদ, রাশেদ, সাইফুল, আজিম, রিমন, রুবেল, কাউসার, মামুন, দেলোয়ার, আরিফ, ইমরুল ও রবিন মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলে আরও যোগ দেন ইসলামপুর, রাজানগর, দক্ষিণ রাজানগর, বগাবিলী ও পারুয়া ইউনিয়ন যুবদলসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা। প্রধান অতিথির বক্তব্যে ইউছুপ চৌধুরী বলেন, "যুবদলের সাংগঠনিক অভিভাবক মাননীয় তারেক রহমান যে সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় যুবদলের কমিটি দিয়েছেন, তাতে আমরা অত্যন্ত আনন্দিত। নবগঠিত কেন্দ্রীয় যুবদলকে আমরা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।" নেতাকর্মীদের উদ্দেশে তিনি কঠোর বার্তা দিয়ে বলেন, "কোনো নেতাকর্মী অন্যায় করে পার পাবে না। অন্যায় করলে হবে জেল, ভালো করলে হবে পুরস্কার।" এছাড়াও তিনি আওয়ামী লীগের অবৈধ অস্ত্র এখনো উদ্ধার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে হুঁশিয়ারি দেন যে, অস্ত্র উদ্ধার না হলে রাঙ্গুনিয়া থানা ঘেরাও করা হবে। তিনি আরও বলেন, "দীর্ঘ ১৭ বছর যারা অন্যায়-অত্যাচার করেছেন, তারা পুলিশ ফটোকলে মিছিল করেছেন। আমরা সুশৃঙ্খল, তাই আগামীতে পুলিশ ফটোকলের প্রয়োজন নেই।"