শিরোনামঃ

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে আটক ২০

রাঙামাটি প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

কিশোর গ্যাং, মাদক এবং ডেভিল হান্টের অংশ হিসেবে পুলিশ রাঙামাটি শহরে বিশেষ অভিযান পরিচালনা করে ২০ জনকে আটক করেছে। 

রোববার ( ০৭ জুন) দিনগত গভীর রাত পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  ( ওসি) জসিম উদ্দিন বলেন, জেলা শহরে ডেভিল হান্ট, কিশোর গ্যাং, মাদক ব্যবসা ও সেবন, এবং জুয়া বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ।

ওসি জসিম উদ্দিন আরও বলেন, এ পর্যন্ত ২০ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে 
ডেভিল হান্টের অভিযানে  রাঙামাটি পৌর শহরের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি জসিম, সাধারণ সম্পাদক বাবু ত্রিপুরা এবং ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নরেশ মজুমদারকে আটক করা হয়েছে।

এছাড়া বাকী ১৭ জনকে কিশোর গ্যাং, মাদক বেচা- কেনা এবং জুয়ার অভিযোগে আটক করা হয়েছে। আটককৃতদের সোমবার (০৮ জুন) রাঙামাটি আদালতে প্রেরণ করা হবে বলে যোগ করেন ওসি।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL