শিরোনামঃ

কাপ্তাই হ্রদে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

রাঙামাটির কাপ্তাই হ্রদে সাঁতার কাটতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোঃ ইনতিশার হাসনাত (২২) নামের একজন পর্যটককে মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৯ জুন) বিকেলে জেলা শহরের বালুচর নামক এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে,  মঙ্গলবার বিকেলে নৌকাযোগে কাপ্তাই হ্রদ  ভ্রমনে বের হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী। এরপর তারা বালুচর নামক এলাকায় এসে হ্রদে গোসল করতে নামে। হঠাৎ সাঁতার কাটার সময় হ্রদের তলদেশে ডুবে যায় হাসনাত। 

ঘটনার খবর পেয়ে  রাঙামাটি ফায়ার স্টেশনের লিডার লিটন কান্তি দেবের নেতৃত্বে ০১ টি ডুবুরি ইউনিট দ্রুত স্পীড বোডযোগে ঘটনা স্থলে পৌঁছে হ্রদের তলদেশে থেকে নিখোঁজ হাসনাতকে অচেতন অবস্থায় উদ্ধার করে। এরপর এ‍্যাম্বুলেন্সযোগে রাঙামাটি সদর  হাসপাতালে নিয়ে গেলে  হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

জানা যায় নিহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইনতিশার হাসনাত কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার বাসিন্দা মোঃ বেলালের ছেলে। 

রাঙামাটি ফায়ার সার্ভিস স্টেশনের উপ-পরিচালক নিউটন দাস বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক আমাদের ডুবুরি দল বিকেলে  ঘটনাস্থল গিয়ে পৌঁছায়। এরপর আশপাশে তল্লাশির আধা ঘণ্টা পর কাপ্তাই হ্রদ থেকে ওই শিক্ষার্থী উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা  তাকে মৃত ঘোষণা করে। 

রাঙামাটি পুলিশ সুপার মুহম্মদ আবদুর রকিব বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতাল মর্গে রাখা আছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহটি হস্তান্তর করা হবে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL