শিরোনামঃ

এমপি ‎দীপেন দেওয়ানকে ফের পার্বত্যমন্ত্রী পদে পূর্ণবহালের দাবিতে মানববন্ধন

রাঙামাটি প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

এ্যাডভোকেট দীপেন দেওয়ান এমপিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে মন্ত্রী পদে ফের পূর্ণবহালের দাবিতে মানববন্ধন করেছে রাঙামাটি পার্বত্য জেলার নাগরিক সমাজ। সোমবার (০৮ জুন) সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‎মানববন্ধনে বক্তারা বলেন,  মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আপনি একজন জনবান্ধব প্রধানমন্ত্রী। পাহাড়ের নিয়ে আপনার মরহুম পিতা জিয়াউর রহমানের স্বপ্ন ছিল। সে স্বপ্ন আপনি পূরন
‎করবেন। পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে একই পদে বহাল রাখতে রাঙামাটির পাহাড়ি বাঙালি সকলে মিলে বিশাল মানববন্ধন বন্ধন করেন। বিশাল মানববন্ধনে সর্বস্তরের জনগণ অংশগ্রহন করেন। পাহাড়ি বাঙালি সবার দাবি একটাই দীপেন
‎দেওয়ানকে মন্ত্রী হিসেবে পূর্ণবহাল চাই। 

‎বক্তারা আরো বলেন, আমরা পরিলক্ষিত হলাম যে,
‎একটি ষড়যন্ত্রের কবলে পড়ে দীপেন দেওয়ান পদত্যাগপত্রে স্বাক্ষর করে। যে অজুহাতে দীপেন দেওয়ান পদত্যাগ করেছে তা কোন অজুহাত হতে পারে না। প্রধানমন্ত্রী তারেক রহমান মহোদয় আপনি বিষয়টি পূর্ণ বিবেচনা করে পার্বত্যমন্ত্রী হিসেবেই দীপেন দেওয়ানকে বহাল রাখার জোর দাবি জানাই। পার্বত্য চট্টগ্রামের আইন অনুযায়ী সমতলের কেউ মন্ত্রী বা প্রতিমন্ত্রী করার বিধান নাই। কিন্তু পার্বত্য মন্ত্রনালয়ে সমতল হতে একজন প্রতিমন্ত্রী দিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছে সরকার।

শাহ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের  সাবেক প্রধান এসএম মঈনুদ্দিন এর সভাপতিত্বে এবং এ্যাড: সুষ্মিতা চাকমার সঞ্চালনায়‎এসময় বক্তব্য রাখেন, সাবেক উপসচিব কৃষ্ণ চন্দ্র চাকমা, রাঙামাটি সরকারি কলেজ  সাবেক অধ্যক্ষ বাঞ্চিতা চাকমা, বিএনপি নেতা ও ব্যবসায়ি আমীর ছাবের, মারমা সম্প্রদায়ের নেতা মংসুইনপ্রু মারমা, মানবাধিকার কর্মী লুমা লুসাই, বিএনপি পেশাজীবি নেতা মঈনুদ্দিন মাষ্টার, সমাজসেবক টিটু মিল্কি, সমাজকর্মী রাবেয়া সুলতানাসহ আরো অনেকে। 

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে একটি স্বারকলিপি প্রদান করা হয়। 


বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL