চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় সুবিধাবঞ্চিত উপকারভোগীদের মাঝে সবজিসহ ভ্যানগাড়ি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকালে উপজেলায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনজন উপকারভোগীর হাতে সবজিসহ ভ্যানগাড়ি তুলে দেওয়া হয়। পাশাপাশি বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের অর্থায়নে আরও চারজন উপকারভোগীকে নগদ অর্থ প্রদান করা হয়। উপকারভোগীদের মাঝে এসব সুবিধা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মুহাম্মদ হাসান। এছাড়া সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ইউছুপ চৌধুরী ও ইউছুপ কামাল তালুকদার। ভ্যানগাড়ি পেয়ে এক উপকারভোগী আব্দুল আলিম বলেন, ভ্যানগাড়ি পেয়ে আমার খুব উপকার হয়েছে। আমার ৫জনের সংসারে আমি এজনই উপার্জনকারী। আমি উপজেলা সমাজসেবা অফিস ও মাননীয় হুমাম কাদের চৌধুরী এমপি মহোদয়কে ধন্যবাদ জানায়। এখন থেকে আর ভ্যান চালিয়ে আয় রোজগার করব। উল্লেখ্য, বিকল্প কর্মসংস্থান কর্মসূচির মাধ্যমে সরকার সুবিধাবঞ্চিত ও দরিদ্র জনগোষ্ঠীকে স্বনির্ভর করে তুলতে নিয়মিত এ ধরনের সহায়তা...
"মেধা-বিজ্ঞান উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় অনুষ্ঠিত হয়েছে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী...
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রাঙ্গুনিয়া উপজেলার শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ ছাত্রকল্যাণমূলক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘রাঙ্গুনিয়া স্টুডেন্টস্ ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’-এর ২০২৬-২০২৭ সেশনের (আংশিক)...
পাহাড়ের লিচু বাগান থেকে হাত-পা বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধারের ঘটনায় অবশেষে ক্লু মিলল। রাঙ্গুনিয়ার ওমান প্রবাসী ওমর ফারুক (৩৫) হত্যাকাণ্ডের...
বিশ বছর ধরে চরম অর্থকষ্ট আর পাহাড়সম সংগ্রামের মধ্য দিয়ে তিন সন্তানকে বুকে আগলে বড় করেছিলেন মা গুলতাজ বেগম। ভেবেছিলেন,...
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত- টিন, খাদ্যসামগ্রী ও শিক্ষাসহায়তার আশ্বাস
মানবিক দায়িত্ববোধ ও সামাজিক সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করে রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়ার সোনারগাঁও এলাকার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সিএনজি চালক আব্দুল করিমের...
স্বেচ্ছাশ্রমে জানাযা নামাজ ও ঈদগাহ মাঠ ভরাট করলা এলাকাবাসী
কোদালের কোপে উড়ছে মাটি, বস্তায় বস্তায় ভরে যাচ্ছে গর্ত — এ যেন শুধু মাঠ ভরাট নয়, এ এক সম্প্রীতির উৎসব।...
অগ্নিকাণ্ডে সিএনজি চালকের সর্বস্ব ভস্মীভূত, পাশে দাঁড়াল ইসলামী যুবসেনা
রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৫নং ওয়ার্ড সোনারগাঁও এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবার সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছে। গত শনিবার...
বাংলাদেশ ইসলামী যুবসেনা রাঙ্গুনিয়া উত্তর শাখার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত "মাদকমুক্ত যুবসমাজ গড়তে পাড়া-মহল্লায় কাজ করতে হবে" এড. ইকবাল হাছান
বাংলাদেশ ইসলামী যুবসেনা রাঙ্গুনিয়া উপজেলা উত্তর শাখার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) সকাল ৯টায়...
যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে রানীরহাটে বিশাল আনন্দ মিছিল
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য আনন্দ মিছিল। শনিবার (৬ জুন) বিকালে উপজেলার...