শিরোনামঃ

রাউজানে মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটির মাহফিল অনুষ্ঠিত

রাউজান প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী(ক:) এর ফাতেহা শরীফ এবং হযরত শাহসুফী আবদুল সোবহান শাহ'(রা:) এর চাহরাম শরীফ উপলক্ষে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান মুহাম্মদপুর রমজান আলী চৌধুরী হাট শাখার উদ্যোগে ও শাখার সিনিয়র সদস্য মুহাম্মদ মঈন উদ্দীন মিরাজের পরিবারের সার্বিক সহযোগিতায় ফাতেহা শরীফ, তাওয়াল্লাদে গাউছিয়া, মিলাদ মাহফিল ও জিকিরে ছেমা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ জুন) বাদ এশা হযরত আবদুস সোবহান শাহ (রা:) মাজার প্রাঙ্গণে আয়োজিত মাহফিলে শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা মোহাম্মদ নাঈম উদ্দিন। নাতে রাসুল পরিবেশন করেন হাফেজ মুহাম্মদ আহমদুল রহমান ফয়েজ ও মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন মুহাম্মদ জাহেদ।
মাহফিলে সভাপতিত্ব করেন  সোবহানিয়া দরবারের শাহজাদা  মুহাম্মদ নূরুল আনোয়ার।  মুহাম্মদ সাকিউল কাউছারের সঞ্চলনায়  প্রধান অতিথির বক্তব্য রাখেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা ‘ক’ জোনের সাংগঠনিক সমন্বয়ক মাস্টার মুহাম্মদ আনিসউল খান বাবর। প্রধান আলোচক ছিলেন রাউজান উপজেলা ‘ক’ জোনের সাংগঠনিক সমন্বয়ক মাওলানা মোহাম্মদ মহিম উদ্দীন মাইজভাণ্ডারী। বিশেষ অতিথির বক্তব্য দেন রাউজান সরকারি কলেজের ইসলামিক ইতিহাস বিভাগের প্রভাষক মুহাম্মদ মাহফুজ আলম, রাউজান উপজেলা ‘গ’ জোনের সাংগঠনিক সমন্বয়ক নাজিম উদ্দিন।অতিথি ছিলেন মুহাম্মদপুর রমজান আলী চৌধুরী হাট শাখার সভাপতি মুহাম্মদ মহিউদ্দিন জিলানী, রাউজান প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহাদাত হোসেন সাজ্জাদ, মুহাম্মদ আবদুল হাকিম সেলিম, এম জে নাহিয়ান, মুহাম্মদ শাহেদ হাসান মনি, স্বপন বড়ুয়া, মুহাম্মদ ওমর ফারুক জিকু, মুহাম্মদ সালাউদ্দিন, মুহাম্মদ সাকিব, মুহাম্মদ হাসান, মাওলানা মুহাম্মদ সোহেল, মাওলানা মোহাম্মদ মেজবা, যুবদল নেতা মুহাম্মদ নাজিম উদ্দিন, মুহাম্মদ মাসুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে জিকিরে ছেমা মাহফিল পরিবেশন করেন মরমি শিল্পী মুহাম্মদ শাহেদ মিয়া। মিলাদ কিয়াম শেষে  বিশ্ব মুসলিম উম্মাহ ও দেশবাসীর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL