শিরোনামঃ

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির গৃহনির্মাণ সামগ্রী বিতরণ

রাউজান প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

রাউজানে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, এয়াছিন নগর পেঁলাটিলা শাখার উদ্যোগে ইমামুল আউলিয়া গাউসুল আযম শাহ্সূফি হযরত সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারীর চন্দ্রবার্ষিকী উরস শরিফ উদযাপন ও বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর মাসিক ফাতেহা শরীফ উপলক্ষে মিলাদ মাহফিল ও এক দরিদ্র পরিবারের মাঝে  গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।বুধবার(১০জুন) বিকেলে এয়াছিনগর জাইল্ল্যাটিলা এলাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সহ-সাংস্কৃতিক সম্পাদক  মোহাম্মদ রামিমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন শাখা সভাপতি মোহাম্মদ ফারুক উদ্দীন। প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডারী  গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এয়াছিনগর আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ মুসলেহ উদ্দিন, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলার সাংগঠনিক সমন্বয়ক সাদিকুজ্জামান শফি, মামুন মিয়া, মাওলানা মহিম উদ্দিন, রাউজান প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, যুবদল নেতা মানিক উদ্দিন।
মিলাদ মাহফিলে আলোচক হিসেবে বক্তব্য রাখেন ছালে আহম্মদ তালুকদার বাড়ী জামে মসজিদের খতিব মাওলানা মনসুর আলম আল কাদেরী। এ সময় সংগঠনের সিনিয়র সহ-সভাপতি  মোহাম্মদ শফিউল বশর টিপু, আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক মোহাম্মদ এনাম উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, মোহাম্মদ আশরাফ, রিমন উদ্দীন, মোহাম্মদ সাগর,মোহাম্মদ আমির,সিদ্দিক আহাম্মদ, মোহাম্মদ রাশেদুল ইসলাম, দিদারুল আলম, মোহাম্মদ ফারুক, হোসেন মিয়া,মোহাম্মদ আজগর আলী, মোহাম্মদ সামির, মোহাম্মদ রফিকুল ইসলামসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে এক অসহায় পরিবারের জন্য টেউটিনসহ ঘর সংস্কারের জন্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়। পরে মিলাদ, কিয়াম ও বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL